শিশু-কিশোরদের পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে আয়োজন করা হয় কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা। প্রতিবছরের ন্যায় ২০২৫ সালেও অনুষ্ঠিত হয় কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৫। এ প্রতিযোগিতা দু’টি পর্বে অনুষ্ঠিত হয়। ১ম পর্ব শাখা পর্যায়ে এবং ২য় পর্ব জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ২০২৫ মাসের নতুন কিশোরকণ্ঠের ওপর অনুষ্ঠিত ১ম পর্বের উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় সারা দেশ থেকে তিন লক্ষের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে শাখা পর্যায়ের বাছাই শেষে দেশব্যাপী ১৪১টি সেন্টারে একযোগে ১,৪১০ (প্রায়) জনকে নিয়ে জাতীয় পর্যায়ের পরীক্ষা ৯ মে ২০২৬ সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা শেষে ৮ জুলাই ২০২৬ বিকেল ৫.৩০টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় পর্যায়ের ১০০ জন বিজয়ীর নাম ঘোষণা করেন নতুন কিশোরকণ্ঠের সম্পাদক-কবি মোশাররফ হোসেন খান।
এ সময় কবি মোশাররফ হোসেন খান বলেন-‘কিশোরকণ্ঠের স্লোগান কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো’। কিশোরকণ্ঠ শিশু-কিশোরদের প্রিয় পত্রিকা। বর্তমানের প্রতিযোগিতামূলক বিশে^ জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে ২০১২ সাল থেকে কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। নতুন কিশোরকণ্ঠের এই উদ্যোগ যেন সার্বিকভাবে সফল হয়Ñমহান আল্লাহর দরবারে সে কামনাই করছি।
নির্বাহী সম্পাদক সাইদুল ইসলাম বলেন, বাংলাদেশের সর্বাধিক প্রচারিত শিশু-কিশোর মাসিক পত্রিকার নাম নতুন কিশোরকণ্ঠ। একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পত্রিকাটি কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিনিয়ত করছে নানা আয়োজন। কিশোর তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই একদল সৎ-দক্ষ-দেশপ্রেমিক কিশোর-তরুণ গড়ে তোলার জন্যই কাজ করছে কিশোরকণ্ঠ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নতুন কিশোরকণ্ঠের সহকারী সম্পাদক খন্দকার নূর হোসাইন, অ্যাডমিন ম্যানেজার ছাইদুল্লাহ সরদার-সহ কিশোরকণ্ঠ পরিবারের অন্যান্য সদস্য যথাক্রমে মোর্তাজুল ইসলাম, মো: আলহাজ উদ্দিন, জাকারিয়া আল হোসাইন, আতিকুর রহমান, ফোরকান উদ্দিন ফয়সাল, আব্দুল বাতেন, আশিকুর রহমান নয়ন, মো. নাহিদ হাসান, আনিসুর রহমান, আমিনুল ইসলাম, পরাগ হোসেন, মাসুম আলভী, মারুফ হাসান প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন, কিশোরকণ্ঠের পাঠকবৃন্দ, অভিভাবকবৃন্দ, নবীন-তরুণ লেখক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা।
উল্লেখ্য, সারা দেশে জাতীয় ও শাখা পর্যায়ে মোট ৩৬ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা করা হয়। ইতোমধ্যে শাখা পর্যায়ে পুরস্কার প্রদান সম্পন্ন হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথম পুরস্কার ৫০,০০০ টাকার শিক্ষাবৃত্তি, দ্বিতীয় পুরস্কার ৪০,০০০ টাকার শিক্ষাবৃত্তি ও তৃতীয় পুরস্কার ৩০,০০০ টাকার শিক্ষাবৃত্তিসহ মোট ১০০ জনকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসাবে নগদ অর্থসহ প্রদান করা হবে ক্রেস্ট, সনদ ও মূল্যবান বই। পুরস্কার প্রদানের তারিখ ও স্থান পরবর্তী সময়ে কিশোরকণ্ঠের ফেইসবুক পেইজ, ওয়েবসাইট, ও পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।