বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, বিএনপিকে ফ্যাসিবাদের ভূঁতে ধরেছে। ইদানিং তাদের দলের কিছু সিনিয়র নেতা এমনভাবে কথা বলছেন,যেন তারা আবার ফ্যাসিবাদের টোনে বয়ান দেয়া শুরু করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেছেন জামায়াত নাকি গণতান্ত্রিক দল নয়। যে দলের সাথে দীর্ঘ বিশ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করলেন, লড়াই সংগ্রাম করলেন, তারা যদি গণতান্ত্রিক দল না হয় তাহলে গণতান্ত্রিক করা? মির্জা ফখরুল আট বছর যাবত দলের মহাসচিব, আপনি কার ভোটে মহাসচিব হয়েছেন? আপনার দলের চেয়ারম্যান কার ভোটে চেয়ারম্যান হয়েছেন? সুতরাং আপনারাই সবচেয়ে বড় অগণতান্ত্রিক। গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আয়োজিত ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাড. আতিকুর রহমান।

তিনি আরো বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আমরক একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ আশা করেছিলাম। কিন্তু বিএনপি নতুন করে আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করছে। তাদের ফ্যাসিবাদী কর্মকাণ্ড আড়াল করতেই তারা জামায়াতের বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে। মনে যত চেষ্টাই করুন না কেন এদেশে ফ্যাসিবাদের কোন জায়গা হবে না।

শ্রমিক কল্যাণ সভাপতি আরো বলেন, আবার একটি শক্তি শ্রমিকদের ওপর জুলুম নির্যাতন করতে মাঠে নেমেছে। মনে রাখবেন কেউ যদি কোন দলের নামে আবারও শ্রমিকদের ওপর নির্যাতন করতে আসে তাহলে সর্ব শক্তি দিয়ে আমরা তা প্রতিরোধ করব।

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই রাসূল (সা:) এর প্রণিত ইসলামী শ্রমনীতিন প্রতিষ্ঠা হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঠাকুরগাঁও জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, উপদেষ্টা মোহাম্মদ আলমগীর, ফেডারেশনের রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আবুল হাসেম বাদল। সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঠাকুরগাঁও জেলা সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।