আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে ‘গণভোটের গণরায় বাস্তবায়নে চ্যালেঞ্জ : উত্তরণে আইনজীবীদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনের শহীদ শফিউর রহমান হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব যোবায়ের, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম।
এছাড়াও সেমিনারে ১১ দলীয় ঐক্যের অন্যান্য জাতীয় সংসদ সদস্যবৃন্দ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীবৃন্দ তাদের মতামত ও বক্তব্য উপস্থাপন করবেন।