বরিশাল সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা তুলে ধরে উন্নয়ন কার্যক্রমে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন এবং তাকে বরিশাল বিশ্ববিদ্যালয় সফরের আমন্ত্রণ জানান।
সোমবার (১৩ জুলাই) বরিশাল সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামো ও সামগ্রিক উন্নয়নের বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
এ সময় উপাচার্য প্রধানমন্ত্রীর প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয় সফরের আমন্ত্রণ জানান। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পরবর্তী সময়ে বরিশাল সফরে এলে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যাবেন।
সাক্ষাতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনও উপস্থিত ছিলেন।##