পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একটি পুরোনো বক্তব্য।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে দেওয়া ওই বক্তব্যে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নিজের শ্রদ্ধা ও অনুভূতির কথা তুলে ধরেছিলেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে সাহাবুদ্দিনকে বলতে শোনা যায়, ‘গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি সালাম নিতেন না। উনার চরণের ধুলা পাই না, আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল-কেন সালাম নেন না! সে সময় যে উনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসেবে (আমার নাম) গ্রথিত হয়ে গেছে, সেটা পরে বুঝলাম। রাইট চয়েস করেছেন প্রধানমন্ত্রী।’

ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে।

তবে ভিডিওটি সাম্প্রতিক নয়; এটি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগের সময়ের একটি বক্তব্য বলে জানা গেছে। পদত্যাগের পর সেই পুরোনো ভিডিওই নতুন করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।